জনগণের জন্য লোয়াদা ব্রিজ খুলে দেওয়ার নির্দেশ
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা ব্রিজ পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর। ওই ব্রিজ পরিদর্শনের পর জনগণের জন্য খুলে দেওয়ার অনুমতি দিলেন ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরী শিক্ষা দফতরের স্বাধীন দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ড: হুমায়ুন কবীর।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত লোয়াদা ব্রিজ বৃহস্পতিবার থেকে জনগণের জন্য খুলে দেওয়া হয়।এবার থেকে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে ছোট গাড়ি ও বাইক।ব্রিজে নিরাপত্তার জন্য থাকবে পুলিশ।
অভিযোগ বাম রাজত্ব কাল থেকেই অসম্পূর্ণ হয়ে দীর্ঘদিন পড়েছিল এই ব্রিজ।যাতায়াতের সমস্যায় পড়তে হত বহু মানুষকে। অবশেষে মন্ত্রী হুমায়ুন কবীর এর চেষ্টায় লোয়াদা ব্রিজ টি চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।
এদিন লোয়াদা ব্রিজ টি পরিদর্শন করার সময় মন্ত্রী হুমায়ুন কবীর এর সাথে উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমার মহকুমা শাসক আজমল হোসেন,ডেবরা থানার ওসি সহ স্থানীয় প্রশাসনের আধিকারিক গণ।

Post a Comment